২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্যালারি ২১ এ চলছে সোহাগ পারভেজের ‘রূপবৈচিত্র্যে বাংলাদেশ’

বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্যের শেষ নেই। পূর্ব-পশ্চিম থেকে উত্তর-দক্ষিণ সবখানেই নানা বৈচিত্র।
পাহাড়, সমুদ্র, সমতল, নদ-নদী, হাওর-বাওর কী নেই এখানে। ছোটবেলা থেকে এ সব দৃশ্য খেলা করেছে নিজের ভেতর। বড় হয়ে এসব দৃশ্যই সোহাগ পারভেজের তুলিতে পেয়েছে অনন্য রূপ।

১১টি ড্রইং, ৮টি পেন স্কেচ, ১৮টি জলরং, ৬টি এক্রেলিক আর ২টি তেল রংয়ে আঁকা ছবি নিয়ে সোহাগ পারভেজের এবারের প্রদর্শনী। শিরোনাম ‘রূপ বৈচিত্র্যে বাংলাদেশ’। চিত্রশিল্পী সোহাগ পারভেজের একক চিত্র প্রদর্শনীটির আয়োজন করেছে গ্যালারি টোয়েন্টি ওয়ান।

১৫ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী ১১ নভেম্বর শুরু হয়ে চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

শনিবার বিকেল সাড়ে ৪টায় ধানমণ্ডিতে অবস্থিত গ্যালারি টোয়েন্টি ওয়ানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেছেন খ্যাতিমান ও বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম, বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বরেণ্য কবি ও শিল্পসমালোচক রবিউল হুসাইন এবং চিত্রশিল্পী গৌতম চক্রবর্তী।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সভাপতিত্ব করেছেন গ্যালারি টোয়েন্টি ওয়ানের পরিচালক শামীম সুব্রানা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ