আতিরুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি (আর্থনিিউজ২৪)
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ ধোপাডাংগা ইউপির ৯ মেম্বরের বিচার ও শাস্তির দাবীতে আজ শ্রমিকরা সড়ক অবরোধ বিক্ষোভ সমাবেশ করেছে।
বিক্ষোভকারীরা জানায় অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান প্রকল্পের আওতায় সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা ইউনিয়নে কয়েকটি প্রকল্প গ্রহন করা হয়। প্রকল্পের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয় স্থানীয় ইউপি মেম্বর আনছার আলী ,হায়দার আলী ,আব্দুল কাদের ,আকতার হোসেন ,তোফাজ্জল হোসেন ,আমিনুল ইসলাম ,মজিদুল হক ,আনিছার রহমান ,এন্তাজ আলী । নিজেরা মেম্বর হিসাবে অর্থ আত্বসাতের সকল পথ ঠিকঠাক করে নেয় । তারপর তারা নিজেরা শ্রমিক নিয়োগের নামে টাকাও হাতিয়ে নেয় । তারপর নেয় শ্রমিক ।[ad id=”28167″]
সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ৩ শ ৩০ জন শ্রমিক নিয়োগ দেয়া হয় । শ্রমিক নিয়োগ করা হলেও শ্রমিকদের কাছে কাজ দেয়ার কথা বলে অগ্রীম টাকা গ্রহন করা হয়। এরপরও ৪০ দিন কাজের পর শ্রমিকদের কাজ শেষে মজুরীর সম্পুর্ন টাকা দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি । এসব প্রকল্পের আওতায় যথারীতি শ্রমিকরা ৪০ দিন কাজ করলেও তাদের জবকার্ড দেয়া হয়নি। উপরন্ত ৪০ দিনের কাজের যে পরিমান টাকা দেয়ার কথা তার অর্ধেক করে টাকা দেয়া হয়। তাছাড়া ৪০ দিনের স্থলে ৩ শ ৩০ জন শ্রমিককে ৫ দিনের করে মজুরী কম দেয়া হয়। এতে তারা অসন্তোষ্ট হলে পরে দেয়ার কথা বলে আশ্বস্থ করা হয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও মজুরীর বাকি টাকা না দেয়ায় আজ শ্রমিকরা ধোপাডাংগায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে । এসময় বক্তব্য রাখেন শ্রমিক নজরুল ইসলাম ,রাঙ্গা মিয়া ,হাফিজার রহমান ,আবেদা বেগম সহ অন্যরা ।






















