আতিকুর রহমান আতিক; গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় কনকনে ঠান্ডার সাথে শুরু হয়েছে ঠান্ডা বাতাস । বাতাস ,কুয়াশা ও শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে মানুষের দুর্ভোগ। ঠান্ডার কারনে প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেনা । তবে বেশির ভাগ গ্রাম ও শহরের মানুষ শীত নিবারনে খড়কুটো জালিয়ে পরিবার শীত নিবারনের চেষ্টা করে । তবে খড় কুটো ধার দেনা করে আনতে হয় বলে লোকজন জানান ।
অপরদিকে গবাদী পশু নিয়ে বিপাকে পড়েছেন মানুষ । নিজের শীত বস্ত্র কিনতে না পারলেও নদীর পারের বাধের বাসিন্দারা গবাদী পশুর শীত নিবারন করতে চটের বস্তা কিনে দিয়েছেন ।
পোস্টটি যতজন পড়েছেন : 13






















