আশরাফুল ইসলাম, গাইবান্ধা সংবাদদাতা :
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে উত্তম চন্দ্র দেবনাথ নামে দলিত সম্প্রদায়ের এক ব্যক্তিকে গলাকেটে হত্যায় জড়িত হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের ডিবি রোডে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন গাইবান্ধা জেলা শাখার ব্যানারে আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী এক মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে সংগঠনের নেতা কর্মী ও জেলার দলিত সম্প্রদায়ের লোকজনসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেয়। এ সময় বক্তরা অবিলম্বে উত্তম চন্দ্র দেবনাথ হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর ২০১৯ সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিজ বাড়িতে উত্তম চন্দ্র দেবনাথকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
পোস্টটি যতজন পড়েছেন : ৪৪৮
























