তিনি মা হতে চলেছেন৷ হাসপাতালের চিঠিতে একথা জানতে পেরে আনন্দে ফেটে পড়ার বদলে চমকে গিয়েছিলেন তিনি৷ কারণ, ‘গর্ভবতী’ মহিলার বয়স ৯৯৷ রয়েছে তিন সন্তান ও ২০জন নাতি নাতনি৷
কয়েকদিন আগে পোর্টসমাউথ হাসপাতালের তরফে একটি চিঠি পান ডরিস অ্যালিং নামে ৯৯ বছর বয়সী এক মহিলা৷ তিনি গর্ভবতী বলে চিঠিতে জানানো হয়৷ প্রথমে চমকে গেলেও এটি হাসপাতালের ভুল বলে পরক্ষণেই বুঝতে পারেন তিনি৷ যোগাযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে৷ ভুল স্বীকার করে নিয়ে মহিলার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷
পোস্টটি যতজন পড়েছেন : 11
























