গরুর মাংসে আবার অ্যান্থ্রাক্সে আতংক

গরুর মাংসে আবার অ্যান্থ্রাক্সে আতংক দেখা দিয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরে গরুর মাংস খেয়ে ১৯ জন অ্যান্থ্রাক্সে আক্রান্ত হয়েছেন। এতে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো গ্রামবাসী।

গ্রামবাসী জানায়, গত ১৮ ডিসেম্বর গরুড়া গ্রামের জেকের আলী নামে এক কসাই নিজের অসুস্থ গরু জবাই করে গ্রামবাসীদের মাঝে বিক্রয় করে। পরে ওই মাংস খেয়ে গ্রামের নারী-পুরুষ, শিশুসহ অনেকের শরীরে ক্ষত বা ঘা দেখা দেয়।

জেলা সিভিল সার্জন জানায়, এ পর্যন্ত গ্রামের অন্তত ১৪ জন মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। এদিকে, সঠিক চিকিৎসা ও অ্যান্থ্রাক্স রোগ নির্ণয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ