৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলশী ক্লাবের সতেরজন রোগীর চক্ষু অপারেশন কার্যক্রম সম্পন্ন

খুলশী ক্লাবের সভাপতি বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আলহাজ্ব শামসুল আলমের আর্থিক ব্যবস্থাপনায় খুলশী ক্লাবের সহযোগিতায় জিরি গ্রামের ১৭জন রোগীর চক্ষু অপারেশন গতকাল ৯ জানুয়ারী দিনব্যাপী নগরীর শেভরন হাসপাতালে সম্পন্ন হয়।

খুলশী ক্লাবের সাধারণ সম্পাদক ডা: আব্দুল করিম ও ডা: তাসমিয়া তাহমিনা এফসিএ এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টিপু, দক্ষিণ জেলা কৃষক লীগ নেতা আসিফ ইকবাল, মো: ইয়াকুব, আব্দুল কাদের প্রমুখ।

উল্লেখ্য বিগত ১০ বছর যাবত শামসুল আলম ব্যক্তিগত অর্থায়নে পটিয়া তথা জিরি ইউনিয়নের দুঃস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও অপারেশন সহায়তা দিয়ে আসছে।

এসময় তিনি বলেন সমাজের প্রত্যেক সামর্থবান ব্যক্তিকে সমাজের অসহায়, আর্থিক অসচ্ছল ও দুঃস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। তিনি এ চিকিৎসা সেবা কার্যক্রমকে প্রতি বছর চলমান রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এমটিএ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ