খুব সহজে তৈরী করুন ফ্রাইড পটেটো বল (ভিডিও সহ)

উপকরণ :

  • আলু সেদ্ধ ২ টি বড়
  • বাটার ২ টেবিল চামচ পরিমাণ 
  • লবণ স্বাদমতো
  • গোলমরিচ গুঁড়ো স্বাদমতো
  • ৩ টি ডিম
  • ময়দা
  • বিস্কিটের গুঁড়ো/ ব্রেডক্রাম্ব
  • তেল ভাজার জন্য[ad id=”28167″]

প্রনালি :

  • প্রথমে আলু সেদ্ধ করে নিয়ে কেটে এতে বাটার, লবণ ও গোলমরিচ দিয়ে ভালো করে পিষে নিন।
  • এরপর এতে দিন দুটি ডিমের কুসুম।
  • ভালো করে মেখে নিন। আপনি যদি চান তাহলে নিজের পছন্দমতো মশলা যোগ করতে পারেন স্বাদ বাড়ানোর জন্য।
  • ভালো করে মাখানো হয়ে এলে ফ্রিজে রেখে দিন ২ ঘণ্টা। যদি তাড়াহুড়ো থাকে তাহলে ফ্রিজে রাখার বিষয়টি বাদ দিতে পারেন।
  • ফ্রিজ থেকে বের করে ছোট ছোট গোল অংশে ভাগ করে নিয়ে বলের মতো তৈরি করুন।
  • বাকি ডিম ভালো করে ফেটিয়ে নিন।
  • এরপর ময়দায় বলগুলো গড়িয়ে ডিমে ডুবিয়ে তুলে ব্রেডক্রাম্বে গড়িয়ে উপরে কোট দিয়ে নিন।
  • তেল গরম হলে ডুবো তেলে লালচে করে ভেজে কিচেন টিস্যুতে তুলে নিন।
  • ব্যস, এবার পছন্দের সস ও মেয়োনেজ দিয়ে মজা নিন সুস্বাদু ফ্রাইড পটেটো বলের।

বিস্তারিত দেখে নিন নিচের ভিডিওটিতে

মজার মজার রেসিপি ও টিপস, রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেইজে ধন্যবাদ।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ