উপকরণ:
- চিনি ১/৪ কাপ
- পানি ১ টেবিল চামচ
- দুধ ৩/৪ কাপ
- মিষ্টি দই ৩/৪ কাপ ফেটানো
- কন্ডেন্সড মিল্ক ৩/৪ কাপ
- ভ্যানিলা এসেন্স ১/৪ চা চামচ
- কর্ণফ্লাওয়ার ২ টেবিল চামচ
পদ্ধতি:
- প্রথমে একটি প্যানে পানি ও চিনি একসাথে দিয়ে ক্যারামেল তৈরি করে নিন।
- চিনি কিছুটা পুড়ে লালচে থকথকে ধরণের হয়ে এলেই নামিয়ে একটি বেকিং মোল্ডে ঢেলে ছড়িয়ে নেবেন। (ভিডিও)
- এরপর একটি বাটিতে স্বাভাবিক তাপমাত্রার দুধ, দই, কন্ডেন্সড মিল্ক, ভ্যানিলা এসেন্স এবং কর্নফ্লাওয়ার একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন।
- মিশ্রণটি ভালো করে মেশানো হলে বেকিং মোল্ডে ঢেলে দিন এবং একটি স্টিমারে স্টিম করুন।
- স্টিমার না থাকলে একটি বড় পাত্রে পানি গরম করে তার মাঝে বেকিং মোল্ড বসিয়ে দিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিন ৩০ মিনিট। আপনি চাইলে পুডিং যেভাবে বেক করে সেভাবে ওভেনে বেক করে নিতে পারেন।
- ৩০ মিনিট পর বের করে একটি কাঠি ঢুকিয়ে পরীক্ষা করে নিন।
- এরপর ঠাণ্ডা হয়ে গেলে চারপাশ একটি ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে একটি প্লেটে উল্টো করে ঢেলে নিন।
- ব্যস, তৈরি আপনার ডিম ছাড়া অত্যন্ত সুস্বাদু ‘ক্যারামেল কাস্টার্ড পুডিং’। এবারে মজা নিন নিজের পছন্দমতো।
বিস্তারিত বুঝে নিন নিচের ভিডিওটিতে
পোস্টটি যতজন পড়েছেন : 26




















