উপকরণ:
- সেদ্ধ চটকানো আলু – পৌনে এক কাপ
- ছানা – ১/৩ কাপ
- গুঁড়ো দুধ – আধা কাপ
- কর্নফ্লাওয়ার – ৩ টেবল চামচ
- বেকিং পাউডার – আধা চা চামচ
- ফুড কালার (লাল)– তিন থেকে চার ফোঁটা
- ঘি – দুই টেবল চামচ [highlight bgcolor=”#eeee22″](ঘি তৈরির রেসিপি জানতে ক্লিক করুন)[/highlight]
- ডিমের কুসুম – একটি
- তেল – ভাজার জন্য[ad id=”28167″]
শিরার জন্য:
- দুইটি এলাচ, দুই কাপ চিনি ও চার কাপ পানি ফুটিয়ে পাতলা শিরা বানিয়ে এক টেবল চামচ লেবুর রস দিয়ে একটু নেড়ে চুলা বন্ধ করে শিরা ঢেকে দিন। দুই কাপ শিরা উঠিয়ে রাখতে হবে. মিষ্টি জ্বাল দেওয়ার সময় কিছুক্ষণ পর পর উঠিয়ে রাখা শিরা অল্প অল্প করে ঢালতে হবে।
মিষ্টি তৈরি:
- ভালোভাবে আলু চটকাতে হবে, যাতে কোন গুটি যেন না থাকে।
- আলুর সঙ্গে তেল বাদে অন্য সব উপকরণ মিশিয়ে লম্বা কালোজামের আকারের করে নিয়ে ডুবো তেলে ভেজে নিন।
- শিরা জ্বাল দিয়ে কালোজাম গরম শিরায় দিয়ে পাঁচ মিনিট জ্বাল দিয়ে চুলা বন্ধ করতে হবে।
- ব্যাস হয়ে গেলো আলুর কালোজাম।
- ভালো করে ঠাণ্ডা হতে দিন, শিরা মিষ্টির মাঝে প্রবেশ করতে দিন। তারপর পরিবেশন করবেন।
মজার মজার রেসিপি ও টিপস, রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেইজে ধন্যবাদ।
ছবি ও রেসিপি ইন্টারনেট
পোস্টটি যতজন পড়েছেন : 18
























