ঘরে বসেই খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন মজাদার ভেজিটেবল কেক। যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাহলে আসুন জেনে নেই ঝটপট তৈরির নিয়মাবলী আর না বুঝলে ভিডিও দেখে নিতে পারেন।[ad id=”28167″]
উপকরণ:
- ফুলকপি, গাজর, বরবটি, পেঁপে ক্যাপসিকাম ১ কাপ। চাইলে অল্প বাঁধাকপিও দিতে পারেন।
- পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ,
- রসুন কুচি হাফ চা চামচ,
- ময়দা হাফ কাপ,
- বেকিং পাউডার ১ চা চামচ,
- ডিম ৪ টা,
- নুডুলস মসলা ১ চা চামচ,
- চিলি সস ১ টেবিল চামচ,
- কাঁচা মরিচ ঝাল অনুযায়ী,
- ধনে পাতা কুচি,
- তেল ২ টেবিল চামচ,
- লবণ স্বাদ মত
প্রণালি:
- প্রথমে প্যানে তেল দিয়ে গরম হলে পিঁয়াজ আর রসুন কুঁচি দিন।
- একটু ভাজা হলে সব সবজি দিয়ে দিন।
- কাঁচা মরিচ, নুডুলস মসলা দিন।
- আধা ভাজা হয়ে আসলে লবণ, সস আর ধনে পাতা দিয়ে ভালোমতো মিশিয়ে নামিয়ে নিন।
- এরপর একটা বাটিতে ডিমগুলো ভালো মত ফেটিয়ে নিন।
- ময়দা মিশিয়ে নিন সাথে বেকিং পাউডারও দিয়ে দিন।
- এরপর সবজিগুলো মিশিয়ে ফেলুন।
- এবার প্রেসার কুকার মিডিয়াম আঁচে একটু গরম করুন।
- গরম হলে এর ভেতর স্টিল এর স্ট্যান্ড রাখুন (গরম পাতিল রাখার)।
- এবার যেই টিফিন বাটিতে কেক করবেন সেটা তেল দিয়ে গ্রিজ করে নিন বেশ ভালোভাবে।
- সাথে অল্প ময়দা চারপাশে ভালমতো ছিটিয়ে দিন।
- এরপর মিক্সচার ঢেলে দিন বাটিতে।
- কুকার এর সিটি খুলে ফেলুন।
- বাটি স্ট্যান্ড এর উপর বসিয়ে ঢাকনা লাগিয়ে দিন।
- মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিন।
- ৪০-৪৫ মিনিট লাগবে কেক হতে।
- হয়ে আসলে টুথপিক দিয়ে চেক করুন।
- হয়ে গেলে ভালোমতো ঠাণ্ডা হলে এরপর ছুরি দিয়ে চারপাশ আলগা করে কেটে সস দিয়ে পরিবেশন করুন।
না বুঝলে ভিডিওটি দেখে নিন
পোস্টটি যতজন পড়েছেন : 21
























