খালেদা জিয়ার নামে চার্জশিট দাখিলের প্রতিবাদে ফ্রান্স দুতাবাসে স্মারকলিপি প্রদান

মোঃ আবদুল মালেক হিমু, ফ্রান্স প্রতিনিধিঃ

খালেদা জিয়ার নামে মিথ্যা মামলার চার্জশিট দাখিলের প্রতিবাদে ফ্রান্স দুতাবাসে মহিলা দলের স্মারকলিপি প্রদান ।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলার চার্জশিট দাখিল করায় প্যারিস্থ্ বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ সভা এবং দূতাবাসে স্বারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী মহিলা দল ফ্রান্স শাখা।

এ সময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ফ্রান্স মহিলা দলের সভাপতি মমতাজ আলো, ফ্রান্স বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আব্দুলাহ, সহ সভাপতি মনির খান, ফ্রান্স বিএনপি নেতা খোরশেদ আলম, শাম্মি আক্তার লিপি, শফিকুল ইসলাম সৌকত, ওমর গাজী, বোরহান সিকদার, মশিউর রহমান, সোহেল, শুভ খান, ফাতেমা বেগম সহ আরো অনেকে।

এ সময় ফ্রান্স মহিলা দলের সভানেত্রী মমতাজ আলো বলেন জাতীয়বাদী দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে তৃণমূল নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে আজ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করছে বিনা ভোটে ক্ষমতায় আসা স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। অভিলম্বে জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া, সাংবাদিক সফিক রেহমান, মাহমুদুর রহমানসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে প্রহসনের মামলা প্রত্যাহার না করলে ইউরোপ থেকে দূর্বার আন্দোলন গড়ে তুলে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে ।

পরে জাতীয়তাবাদী মহিলা দল ফ্রান্স শাখার সভাপতি মমতাজ আলোর নেতৃত্বে বিএনপি ও এর অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা দূতাবাসের প্রথম সচিব হযরত আলী খানের নিকট স্বারকলিপি প্রদান করেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ