খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার রাজাপুর গ্রামের খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু এবং মা হাসপাতালে।
সোমবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এ ঘটনায় ওই পরিবারের আরো একজন একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মৃত শিশুরা হলো- সুব্রত (১০) ও অনিকা মালো (১৩)।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাজাপুর গ্রামের মৃত শুক্রলালের স্ত্রী রেনু মালো (৫৭) ও তার পরিবারের লোকজন শনিবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। রোববার সারাদিন পরিবারটির কেউ ঘুম থেকে না উঠলে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস শুভ জানান, অসুস্থ তিনজনকে রোববার রাতে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, খাদ্যে বিষের পরিমাণ বেশি থাকায় সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সুব্রত (১০) ও অনিকা মালো (১৩) মারা যায়। মৃতদের মাতা রেনু মালো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ