ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী দ্বন্দ্বকে কেন্দ্র করে কুষ্টিয়ার আইলচারায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
তার নাম শাহিনুর রহমান (২৭) ।
ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আইলচারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিনুর রহমান উপজেলার আইলচারা ইউনিয়নের আইলচারা গ্রামের মৃত জাহের আলীর ছেলে ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এটা পরিকল্পিত হত্যা নাকি নির্বাচনী সহিংসতা তা এখনই সঠিক বলা যাচ্ছে না।
পোস্টটি যতজন পড়েছেন : ২৭৯
























