পরমাণু অস্ত্রের আকাঙ্ক্ষার জন্য ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ‘বোকা’ এবং ‘শয়তানের বাচ্চা’ বলে অভিহিত করেছেন। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরুর কয়েকদিন আগে গতকাল বুধবার দুতের্তে এই মন্তব্য করেন।
আগামী সপ্তাহে কোরীয় উপদ্বীপের নিকটবর্তী রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে বৈঠকে বসবেন ম্যানিলায়। দুতের্তে বলেন, কিম জং উন বিপজ্জনক খেলা খেলছেন। উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র প্রকল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। তারা গত শনিবার পশ্চিমা দেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ড এখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায়।
পোস্টটি যতজন পড়েছেন : ২৮৬
























