কিউদের মাটিতে প্রথম সিরিজ জিতল ইন্ডিয়া

আজ পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে হেমিন্টনে টস হেরে ব্যাট করতে নেমে ইন্ডিয়া ২০ ওভারে ১৭৯ রান সংগ্রহ করেন। রোহিত ৪০ বলে ৬৫ রান ৩টি ছয় ও ৬ চারে  , কোহলি ২৭ বলে ৩৮ রান ১ ছয় ও ২ চারে ; হামিশ বেনেট ৩টি উইকেট এবং স্যান্টনার ও ডি গ্র্যান্ডহোমে ১টি করে উইকেট নেন।

১৮০ রানের লক্ষে ব্যাট করতে নেমে কিউরা ইনিংসের শেষ বলে উইকেট হারিয়ে ম্যাচ টাই করে ফেলে। কেন উইলিয়ামসন (৪৮ বলে ৯৫ রান ৬টি ছয়ে ও ৮টি চারে ) অসাধারণ ব্যাটিংয়ে জয়ের কাছে গিয়েও জয় পেল না কিউরা। এছাড়া দলের বাকী সর্বোচ্চ রান করেন মার্টিন গাপটিল (২১ বলে ৩১ রান ৩টি ছয় ও ২টি চারে); ঠাকুর ও সামি ২টি এবং চাহাল ও জাদেজা ১টি করে উইকেট নেন।

সুপার ওভারে স্বাগতিকদের দেওয়া ১৮ রানের টার্গেটে শেষর দুই বলে রোহিত শার্মার পরপর দুটি ছয়ে জয় নিশ্চিত করে ইন্ডিয়া।

এর আগে কিউদের পরপর দুই ম্যাচ হারিয়ে সিরিজে লিড নিয়েছে ইন্ডিয়া। আজকের ম্যাচে জয় পেয়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টুয়েন্টি সিরিজ জিতল তারা। আগের মৌসুমে ম্যাচ জিতলেও সিরিজ কখনও জিততে পারিনি ইন্ডিয়া।

এতে বোঝা গেল ভারতকে  গাঙ্গুলী দেশের বাইরে সিরিজ জেতা শিখিয়েছে আর ধোনি জিতার ধারা বজায় রেখেছে এবং কোহলি দাপটের সাথে জিতাটা দেখাচ্ছে।

এমটিএ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ