২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত পুরষের মৃতদেহ উদ্ধার

মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ এক অজ্ঞাত পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে। তার আনুমানিক বয়স ৫৫ বছর। শনিবার দুপুরে উপজেলার হেলাই গ্রামের মাঠের একটি পুকুরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে কাজ করতে গিয়ে ওই গ্রামের মাঠের একটি পুকুরের পাশে মৃত. অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তারা আরো জানান গত রাত্রে এবং সকালে লোকটাকে এলাকায় চলাফেরা করতে দেখেছে। স্থানীয়রা তাকে রুটি, কলা খেতে দিয়েছে। সে রোগাক্রান্ত, শারীরিক ও মানষিক প্রতিবন্ধি ছিল বলে জানান।

কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, পুলিশ উপজেলার হেলাই গ্রামের মাঠের একটি পুকুরের ধার থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে। ধারনা করা হচ্ছে এই রোগাক্রান্ত, মানষিক ও শারীরিক প্রতিবন্ধি ব্যক্তিটি অনাহারে থাকার কারনে তার মৃত্যু হয়েছে।

লাশের ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারন আরো নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ