১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে ৫ কোটি ৯৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলার বালিয়া বাজার এলাকার একটি বাড়ি থেকে এগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম ইছাহাক আলী জানান, আনুমানিক ১৭ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনির উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ