স্থগিত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ বলে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট।
এ বিষয়ে কাদের সিদ্দিকীর করা রিট খারিজ করে দিয়ে রায় দিয়েছেন বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ। এ রায়ের ফলে টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে আর কোন বাধা নেই। ৩১ শে জানুয়ারি একই বেঞ্চে এ রুলের শুনানি অনুষ্ঠিত হয়।
পোস্টটি যতজন পড়েছেন : 16





















