৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কাতার থেকে লাশ হয়ে দেশে ফিরল ৪ যুবক

সাদাত হোসেন শিমুল, কতার প্রতিনিধিঃ

কাতার থেকে লাশ হয়ে দেশে ফিরল ৪ যুবক। কাতারের সোমাল সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ দেশে ফিরেছে। শনিবার সকাল ৬টায় নিহতদের লাশ ঢাকা হয়ে সিলেট ওসমানী বিমান বন্দরে পৌঁছে। পরে সেখান থেকে নিহতদের লাশ তাদের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। একইদিন আছরের নামাজের পর নামাজে জানাজা শেষে স্ব স্ব পারিবারিক গোরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।

এদিকে কাপ্তানপুর নিবাসী নিহত মুহিবুর রহমানের নামাজে জানাজা বাদ আছর লামা ঝিংগাবাড়ী মোহাম্মদীয়া দাখিল মাদরাসায় অনুষ্টিত হয় ও পরে গ্রামের কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়। এবং আমরপুর গ্রামের ইসলাম উদ্দিন ও তার ভাই মঈন উদ্দিন এবং গর্দনাকান্দির আওলাদ হোসেনের নামাজের জানাজা বাদ আছর গর্দনাকান্দি মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয় এবং নিজ নিজ গ্রামের স্ব স্ব পারিবারিক গোরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩৫ হাজার টাকা করে দেয়া হয়েছে এবং পরবর্তীতে ৩ লাখ টাকা করে দেয়া হবে বলে জানায়। এছাড়াও কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহতের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দেয়া হবে বলে জানা গেছে।

গত ২৬ এপ্রিল মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) এ দুর্ঘটনা ঘটে। দেশটির সবজি মার্কেট থেকে সোমাল নামক স্থানে যাওয়ার পথে দোহা হতে ৯০ কিলোমিটার দূরে সীমান্তবর্তী এলাকা দুখান নামক স্হানে ৪২ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা হয় বলে জানা যায়। নিহতরা হলেন, কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের হাছই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৩২) ও তার ছোট ভাই মঈনুদ্দিন (৩০), গর্দনাকান্দি গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৩৫) এবং কাপ্তানপুর গ্রামের মুহিব উদ্দিন (২৮)।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ