“বিএনপি নতুন উদ্যমে জনগণকে সাথে নিয়ে মাঠে নামবে”

‘বেগম জিয়া গণতন্ত্র ছাড়া কোন চিন্তা করেন না’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ‘আওয়ামী লীগের মন্ত্রীরা সরকারি কোষাগার থেকে বেতন নেয় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করার জন্য।’ এমন মন্তব্যও করেছেন তিনি।[ad id=”28167″]

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে দেশনেত্রী পরিষদ।

সমাবেশে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান জেমস ক্ল্যাপারের বাংলাদেশ প্রসঙ্গে বক্তব্যের প্রেক্ষিতে সাবেক এই পানি সম্পদমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশকে ইরাক, সিরিয়া, ফিলিস্তিনের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ হবে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠির লীলাভূমি।’

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন কিংবদন্তীতুল্য নেত্রী। তকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বলে পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন নেই। তিনি বিএনপির সংকটকালীন সময়ে সংগঠনটির হাল ধরেছিলেন এবং জনগণ তিন তিন বার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। সেই আপোষহীন নেত্র্রীকে নিয়ে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা ষড়যন্ত্র করছে।’

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা পরিহাস ছাড়া কিছুই না মন্তব্য করে তিনি বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্র ছাড়া কোন চিন্তা করেন না। তিনি কখনই রাষ্ট্রের বিরুদ্ধে বলেননি।’

কাউন্সিলের পরে বিএনপি নতুন উদ্যমে জনগণকে সাথে নিয়ে মাঠে নামবে বলেও জানিয়েছেন তিনি।

সংগঠনের সভাপতি চান মিয়া চানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারি, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ, সাবেক ছাত্র নেতা নূরুজ্জামান প্রমুখ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ