২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কলারোয়ায় ফেনসিডিলসহ ৩ যুবক আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ ৩ যুবক আটক আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ কলারোয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ৩যুবককে আটক করেছে। উপজেলার ঝাপাঘাট ব্রিজ এলাকা থেকে শুক্রবার রাতে পুলিশ তাদের আটক করে।

এসময় তাদের কাছ থেকে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো-উপজেলার ঝাপাঘাট গ্রামের আব্দুর রশিদের পুত্র পলাশ হোসেন (২৬), উত্তর সোনাবাড়িয়া গ্রামের মৃত মাহাবুর গাজীর পুত্র শাহিনুর গাজী (২২) ও একই গ্রামের রওশন আলীর পুত্র মাসুম হোসেন (২০)।

শনিবার সাতক্ষীরার আদালতে আটককৃতদের প্রেরণ করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানিয়েছেন।

সংবাদদাতা: আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ