কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণী চিকিৎসক নিহত

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মোড়ে মঙ্গলবার সন্ধ্যায় এক সড়ক দূর্ঘটনায় বোয়ালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে প্রাণী চিকিৎসক আলমগীর হোসেন(২৮) গুরুতর আহত হলে ঢাকায় নেয়ার পথে রাতেই তিনি মারা যান।

জানা গেছে- বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজ মোড়ে মোটরচালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী প্রাণী চিকিৎসক আলমগীর হোসেন গুরুতর আহত হয়।

তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতাল পরে সাতক্ষীরার সিবি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢোলে পড়ে আলমগীরা হোসেন।

আজ বুধবার বাদ জোহর নিহতের বাড়িতে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। প্রাণী চিকিৎসক আলমগীর হোসেনের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ