কর্ণফুলী আনোয়ারা অনলাইন প্রেসক্লাব গঠিত

আনোয়ারা প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সাংবাদিকদের উপস্থিতিতে “কর্ণফুলী আনোয়ারা অনলাইন প্রেসক্লাব” গঠন করত, উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এম ডি এইচ রাজুকে সভাপতি  ও মহসিন পারভেজ’কে সাধারণ সম্পাদক  মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়।

অন্যদের মধ্যে দায়িত্বপ্রাপ্তরা হলেন  সহ-সভাপতি এস এম মহিউদ্দীন চৌধুরী ও সাইয়েদ মুহাম্মদ এনামুল হক এনাম, সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজীব শর্মা, অর্থ সম্পাদক সেলিনা আকতার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম সাদ্দাম হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক নাদিল, নির্বাহী সদস্য এম সাইফুল ইসলাম, জাফর উল্লাহ, মোঃ মুবিনুল হক, মোঃ মিজানুর রহমান, শফিকুল হক প্রমুখ।

আলোচনায় সভায় কর্ণফুলী-আনোয়ারা অনলাইন প্রেসক্লাবে নবমনোনীত সভাপতি এম ডি এইচ রাজু বলেন, দীর্ঘদীন ধরে অনলাইন নিউজের কর্মরত সাংবাদিকরা সর্বক্ষেত্রে অবহেলিত বিধায় আলোচ্য সুচিতে উপস্থিতিতে সকলের দীর্ঘক আলাপ আলোচনার পর নবগঠিত কর্ণফুলী উপজেলা এবং আনোয়ারা উপজেলার সকল স্তরের জনসাধারণের কথা বিবেচনায় এনে সুখ-দুঃখের সাথী হওয়ার লক্ষে একটি অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত সর্বসস্মতিক্রমে গৃহীত হয়। অনলাইন প্রেসক্লাবে নামকরণ করা হয় “কর্ণফুলী- আনোয়ারা অনলাইন প্রেসক্লাব”।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নবমনোনীত সাধারণ সম্পাদক মহসীন পারবেজ ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ