আনোয়ারা সংবাদ দাতা : জাতীয় শোক দিবস উপলক্ষে কর্ণফুলী-আনোয়ারা অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অদ্য ১৫ আগস্ট সকাল ১১টায় স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সাংবাদিক এম.ডি.এইচ রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন সিএমপি পুলিশের এডিসি (অব.) কবি জাহাঙ্গীর আলম চৌধুরী এবং খ্যাতিমান ভাস্কর ডি.কে দাশ মামুন। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন শিক্ষিকা তাহেরা খাতুন। প্রধান শিক্ষক বাবুল দাশ, শিল্পী রতন কুমার রাহা, সাংবাদিক বিপ্লব দাশ গুপ্ত, কৌশিক বিশ্বাস, শিল্পী স্বাধীন আচার্য্য, ডা. কবি মিজানুর রহমান, শিল্পী দিতি দাশ।
কর্ণফুলী-আনোয়ারা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন পারভেজ এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, এস.এম মহিউদ্দিন চৌধুরী, শায়ের মুহাম্মদ এনামুল হক এনাম, সাদ্দাম হোসেন, এম. সাদ্দাম হোসেন, মোবিনুল হক, মিজানুর রহমান, জাফর উল্লাহ, শফিকুল হক, ফখরুদ্দিন।
অনুষ্ঠানের শেষে জাতির পিতা ও স্বপরিবারে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন শায়ের মুহাম্মদ এনামুল হক এনাম।























