২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কর্ণফুলী নদীর বন্দর থানাধীন নেভাল বার্থ-০৬ এর পিছনে উত্তর পূর্ব পাশ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ।
নিহতের পরনে ছিল নীল রংয়ের ফুল জিন্স প্যান্ট। গায়ে ম্যাগি হাতা কালো হুডি। সাদা হাফ হাতা গেঞ্জি। মৃতদেহটি লম্বা অনুমান ৫ ফুট ৫ ইঞ্চি। মৃতের মাথার চুল কালো লম্বা অনুমান হাফ ইঞ্চি। মুখমন্ডল গোলাকার। চোখ দুটি বন্ধ, জিহ্বা বের হওয়া। মৃতদেহের সমস্ত শরীরের চামড়া উঠে যাওয়া। মৃতদেহটি অর্ধগলিত পঁচা।
পুলিশ জানিয়েছে, রবিবার সকালে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ ভেসে যেতে দেখেন স্থানীয়রা। পরে নৌ পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেন।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে সকলের সহযোগিতা চাই।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ