২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধিতে সরকারের ভুল সিদ্ধান্ত দায়ী -ফখরুল

সরকারের ভুল সিদ্ধান্তে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। করোনার এ পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেও মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, সরকার শুরু থেকেই মানুষকে সুরক্ষিত রাখার বিষয়ে উদাসীনতা দেখিয়ে এসেছে। স্বাস্থ্যখাতকে অবহেলা করেছে। সরকারের ভুল সিদ্ধান্তে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে; যা ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নেবে বলেও আশঙ্কার কথা জানান বিএনপির এ নেতা।

সংবাদ সম্মেলনে শপিং মল খোলার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একদিকে শারীরিক -সামজিক দূরত্ব নিশ্চিতের কথা বলে আবার একই সময়ে সীমিত আকারে শপিংমল খোলা এবং যানবাহন চালু রাখা সরকারের এমন সিদ্ধান্ত সাংঘর্ষিক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ