১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

করোনায় যুক্তরাষ্টে ভয়াবহ রূপ, মুত্য পুনরায় দ্বিগুন ছড়াল

প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও ১,৮৯৪ জন  মৃত্যুবরণ করেছেন। যা গত কালের তুলনায় দ্বিগুণের বেশি। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া যায়।

পরিসংখ্যানে  বলা হয়, প্রতিদিনের হিসাবে রোববার ও সোমবার মৃতের সংখ্যা হ্রাস পেয়ে ১ হাজারে নিচে চলে আসার পর মঙ্গলবার দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা অনেক বেড়ে গেছে।

গত রোববার দেশটিতে করোনায় মারা যায় ৭৭৬ জন, সোমবার ছিল ৮৩০। এরপর মঙ্গলবার ফের মৃতের সংখ্যা দ্বিগুণ বাড়লো। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮২ হাজার ২৪৬ জনে দাঁড়ালো।

বাল্টিমোর ভিত্তিক এই ইউনিভার্সিটির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৬৭ হাজার ৯২৭ জন।

বৈশ্বিক এ মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ