কথা রাখলেন পুনম

স্পটলাইট নিজের দিকে কেড়ে নিতে তাঁর জুড়ি মেলা ভার৷ ক্রিকেটারদের জন্য নগ্ন হওয়া হোক কিংবা ব্যায়ামের ভিডিও, যে কোনও সময়ে প্রচারের স্রোত তিনি নিজের কাছেই রাখেন৷

টিজারেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবারের ক্রিসমাসে ফ্যানদের জন্য সান্তা হয়ে হাজির হবেন৷ তা কথা রাখলেন পুনম পান্ডে৷ সান্তার টুপিতে হাজির হলেন তাঁর ‘জিঙ্গল বুবস নিয়ে’৷

বছরশেষের এই ফেস্টিভ সিজনটায় তিনি চুর করে বসে থাকবেন তাই কী হয়! ক’দিন আগেই টিজারে জানিয়েছিলেন, সান্তার বেশে আসছেন তিনি৷ এবার প্রকাশ পেল সেই ভিডিও৷ অনেকের চোখ কপালে তুলেই পুনম এ ভিডিওর নাম রেখেছেন ‘জিঙ্গল বুবস’৷ ভিডিওতে তিনি যা করেছেন, তাতে নামকরণের সার্থকতা নিয়ে কেউ অবিশ্যি প্রশ্নও তুলবেন না৷

পুনমের ফ্যানরা বেজায় খুশি হলেও মৃদু বিতর্ক অবশ্য এর মধ্যেই শুরু হয়েছে৷ বিশেষ এই উৎসবের গানটিকে এমনভাবে ব্যবহার করা নিয়ে অশ্লীলতার অভিযোগও উঠছে৷ তবে সে সব বিতর্ক চেয়েই বোধহয় পুনমের এই বিতর্ক৷ আর সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর ফ্যানদের সমানে ধন্যবাদ জানিয়ে চলছেন৷ আর বলছেন, তাঁর স্টাইলে ক্রিসমাস সেলিব্রেট করতে৷  

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ