২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নারী নিহত

কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা শিবিরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম নুর নাহার (৪০)। সে টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের বি-বক্লের বাসিন্দা নুর আলমের স্ত্রী।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শিবিরে এই ঘটনা ঘটে।

টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মনির এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘লেদা রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ