২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজার টেকনাপ মেরিন ড্রাইভে বাসের ধাক্কায় তিন জন নিহত

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে একটি পর্যটক বাসের ধাক্কায় তিন সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পেচারদ্বীপে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে যাত্রীবাহী একটি পর্যটক বাস দ্রুত গতিতে এসে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন।এসময় আহত হন আরো চারজন। পরে হতাহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো একজনের মৃত্যূ হয়। পুলিশ বাসটি জব্দ করলেও  এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ি জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে পেচারদ্বীপ এলাকায় বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। হতাহতদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠনো হয়েছে।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ