২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টহল পুলিশের ওপর ককটেল হামলা

গোপালগঞ্জে টহল পুলিশের ওপর ককটেল হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে আহত হয় ২ জন।

পুলিশ জানায়, বুধবার রাত পৌনে ৩টার দিকে, সদর উপজেলা মোড় এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় টহল পুলিশ তাদের ধাওয়া করে। এক পর্যায়ে চর-গোবরায় পৌঁছে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বলে অভিযোগ করে পুলিশ। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে সোবহান নামে একজন গুলিবিদ্ধ হয় এবং আশিক নামে একজন মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়।

এ সময় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে গুলিবিদ্ধ সোবহানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ