২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কওমি মাদরাসায় পুনরায় বিশাল অংকের সহায়তা বরাদ্দ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬ হাজার ৯৭০টি কওমি মাদরাসাকে৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকার সহায়তা বরাদ্দ দিয়েছেন।

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এর মাধ্যমে এই অনুদানের টাকা ইতোমধ্যেই সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সুত্র থেকে এ তথ্য জানা গেছে।

আর্থিক বরাদ্দ পাওয়া মাদরাসাগুলোর মধ্যে রংপুর বিভাগের ৮৩৯টি মাদ্রাসায় ৯৪ লাখ ২৫ হাজার, রাজশাহী বিভাগে ৬৬২টি মাদ্রাসায় ৭৪ লাখ ৭৫ হাজার, খুলনায় ৪৩১টি মাদ্রাসায় ৫৫ লাখ ৮০ হাজার, বরিশালে ২০২টি মাদ্রাসায় ২৬ লাখ ৩৫ হাজার, ময়মনসিংহে ৯৩৭টি মাদ্র্রাসায় ১ কোটি ৩১ লাখ ৫ হাজার, ঢাকায় ২২০২ টি মাদ্রাসায় ২কোটি ৫৫ লাখ ৬৫ হাজার, চট্টগ্রামে ১ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার ও সিলেট বিভাগে ৪৮৬টি মাদ্রাসায় ৪৮ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রী চলতি রমজান মাসে প্রায় সাত হাজার কওমি মাদ্রাসায় ৮ কোটি ৩১ লাখ টাকা আর্থিক সহায়তা দেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ