ওমানের সুলতান কাবুস আর নেই, নতুন শাসক হাইথাম বিন তারিক আল সাইদ

নিউজ ডেক্স : ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ আর নেই। ৭৯ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার মারা যান তিনি। প্রায় চার দশক ধরে ওমানের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিলেন সুলতান কাবুস। কাবুসের মৃত্যুতে ওমানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
একটি সফল অভ্যুত্থানে পিতাকে ক্ষমতাচ্যুত করে কাবুস ১৯৭০ সালের ২৩ জুলাই ক্ষমতা দখল করেন। তবে চিরকুমার থাকায় কোন উত্তরসূরি রেখে যেতে পারেননি সুলতান কাবুস। ১৯৪০ সালের ১৮ নভেম্বর ওমানের সালালাহতে জন্মগ্রহণ করেন সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ।

এদিকে ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুর পর দেশটির নতুন শাসক হিসেবে শপথ নিতে যাচ্ছেন বর্তমান সংস্কৃতিমন্ত্রী হাইথাম বিন তারিক আল সাইদ । শনিবার তিনি শপথ নিবেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ওমানের আল ওয়াতান এবং আল রয়া পত্রিকার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সদ্য প্রয়াত ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের চাচাত ভাই সংস্কৃতি মন্ত্রী হাইথাম বিন তারিক আল সাইদ।তবে এই নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ