বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছেন । গত শনিবার রাতে হোয়াইট হাউসের সংবাদ প্রতিনিধিদের আয়োজিত এই বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। শুধু ভোজন নয় ছবিও তুলেছেন তিনি মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে।
কেবল প্রিয়াঙ্কাই নন, এই অনুষ্ঠানে এসেছিলেন হলিউড তারকারাও। কৌতুকাভিনেতা ল্যারি উইলমোর সঞ্চালনা করেন পুরো অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেলেন মিরেন, জ্যারেড লেটো, ব্রায়ান ক্র্যানস্টন, উইল স্মিথ, জেফ গোল্ডবাম, র্যাচেল ম্যাকঅ্যাডামস, টম হিডলস্টোনের মতো তারকারা।
অনুষ্ঠান নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি বারাক ওবামাকে উচ্ছল এবং প্রাণবন্ত এক মানুষ হিসেবে বর্ণনা করেন। আর মিশেল ওবামাকেও চমৎকার বিশেষণে আখ্যায়িত করেন প্রিয়াঙ্কা। দারুণ একটি সন্ধ্যার জন্য তিনি দুজনকেই ধন্যবাদ জানান। এ সময় মেয়েদের শিক্ষার জন্য একটি বিশেষ প্রোগ্রামে কাজ করার বিষয়ে ওবামা দম্পতির সঙ্গে আলাপ করেন।
























