২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঐক্যফ্রন্টের বৈঠক মঙ্গলবার

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের পর পরবর্তী জোটগত পরিকল্পনা করতে আবারও বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু জানান, মঙ্গলবার ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

ফ্রন্টের একাধিক সূত্র বলছে, জোটের অন্যতম প্রধান শরিক বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবরণের দুই বছর পূর্ণ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। দিবসটিকে সামনে রেখে কর্মকৌশল ও কর্মসূচির কথা চিন্তা করা হচ্ছে। একইসঙ্গে ঢাকা সিটির নির্বাচনে সংঘটিত অনিয়মের প্রতিবাদ আরও কীভাবে করা যাবে, তারও একটি রূপরেখা নিয়ে আলোচনা হবে বৈঠকে। তবে কোনও নেতাই বৈঠকের বিষয়ে আগাম মন্তব্য করতে রাজি হননি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ