এসএ গেমস ক্রিকেট: জয় দিয়ে শুভ সূচনা মেয়েদের।

এসএ গেমস ক্রিকেটে শুরুটা দারুণ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আজ নেপালের পোখারায় শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

চারটি দল নিয়ে মেয়েদের ক্রিকেট ইভেন্টে  একমাত্র শক্ত প্রতিপক্ষ  শ্রীলংকা হারিয়ে দিয়েছে সালমা খাতুনের দল। টস হেরে আগে ব্যাট করতে নামা লঙ্কানরা  ৬ উইকেটে ১২২ রান তুলেছিল। জবাবে বাংলাদেশ নারীরা ৯ বল হাতে রেখে জেতে যায়।

আগামীকাল বুধবার (৪ নভেম্বর) স্বাগতিক নেপালের বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল ৯.১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২২/৬ (থিমাশিনি ৫৬, মাদাভি ৩৩, সান্দিপনি ১২; নাহিদা ৪/৩২, জাহানারা ১/২২)

বাংলাদেশ: ১৮.৩ ওভারে ১২৬/৩ (সানজিদা ৫১*, আয়েশা ২৯, ফারজানা ২৩*; থিমাশিনি ১/১৩, সেওয়ান্দি ১/১৮)

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: সানজিদা ইসলাম।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ