২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার শিক্ষক কর্তৃক ছাত্রী নয় ছাত্রীর মাকে ধর্ষনের অভিযোগ

পীরগঞ্জের অনন্তরামপুর দ্বি-মুখী দাখিল মাদরাসার এক ছাত্রীর মাকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে সহকারি শিক্ষক আকতার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার ম্যানেজিং কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 
জানা গেছে, ওই মাদ্রাসার জুনিয়র শিক্ষক আকতার হোসেন হরনাথপুর গ্রামে তার এক ছাত্রীর মাকে ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা মাদরাসার ম্যানেজিং কমিটির কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করে। এনিয়ে গত বুধবার বিকেলে মাদরাসায় ম্যানেজিং কমিটির এক জরুরী সভায় ধর্ষণ চেষ্টাকারী ওই সহকারি শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
মাদরাসার সুপার আবু তাহের মোহাম্মদ মুরতাজা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহতাব হোসেন বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয়া হয়েছে। এখন তদন্ত করা হবে। বরখাস্ত হওয়া শিক্ষক আকতার বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ