৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার মেক্সিকোতে ভূমিকম্প

ভূমিকম্প

ভূমিকম্প ক্রমাগত নাড়িয়ে যাচ্ছে পৃথিবীকে।এবার মেক্সিকোতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিলো ৫ দশমিক ৯।রোববার বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

তবে হতাহতের খবর পাওয়া যায়নি । মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চল পিনোটেপা ডি ডন লুইস থেকে ২৯ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূমিপৃষ্ঠ থেকে ২৪ দশমিক ৪ কিলোমিটার গভীরে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ