২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এক দিনেই  চীনের মোট মৃত্যুকেও ছাড়িয়ে ভয়ংকর হয়ে উঠছে করোনা যুক্তরাষ্ট্রে

করোনা ভাইরাসে মৃত্যুর দিক দিয়ে ভয়ংকর রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র। এক দিনেই দেশটিতে সাড়ে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হলো। এই মৃত্যু চীনের মোট মৃত্যুকেও ছাড়িয়ে গেছে। তার পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ধীরে ধীরে সবকিছু খুলে দেওয়ার চিন্তা করছে। বিশ্বে আক্রান্ত হয়েছে ২২ লাখ এবং দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই মারা গেছে প্রায় ৩৬ হাজার।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মারা যায় ৪ হাজার ৫৯১ জন। এর আগের দিন বুধবার মৃত্যু ছিল ২ হাজার ৫৬৯ জন। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বিশ্লেষণ করে ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য প্রকাশ করেছে। গতকাল রাত সাড়ে ১২টা পর্যন্ত ওয়ার্ল্ডো মিটারের তথ্যে জানা যায়, যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৬ লাখ ৯০ হাজার ৮০০ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৯৫৫ জনের। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে শুক্রবার মারা গেছে ১ হাজার ৩৩৮ জন। নিউ জার্সির অ্যান্ডোভার সুবাকিউট অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নামের নার্সিং হোম থেকে ১৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওয়ার্ল্ডো মিটার জানায়, করোনায় বিশ্বে আক্রান্ত হয়েছে ২২ লাখ ২২ হাজার ৯৭৪ জন এবং মৃত্যু ১ লাখ ৫২ হাজার ৩১৮ জনের।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ