একের ভেতর দুই

বিশ্ববিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এইচপি নিয়ে এল এবার একের ভেতর দুই। এটি দিয়ে ল্যাপটপ ও ট্যাবের মত দুভাবেই ব্যবহার করা যাবে। নতুন এই ডিভাইসটির নাম এক্স ২। 

প্রযুক্তি মানুষকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে। যেমন যে কাজটা আগে ডেস্কটপেই হয়ে যেতো সে কাজকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে বাজারে এসেছিল ল্যাপটপ। এরপর টুকটাক গুরুত্বপূর্ণ কাজ করার জন্যে এলো ট্যাব। আর এই ট্যাব আর ল্যাপটপ যদি থাকে আপনার একটি ডিভাইসেই থাকে, তবে? বিশ্বাস হচ্ছে না।

১০ ইঞ্চির এই ল্যাপটপটি আকারে ছোট এবং হালকা হওয়ায় সহজে ক্যারি করা যায়। 1280×800 আইপিএসের ডিসপ্লেটি টাচ স্ক্রিন। এবং এর কিবোর্ডটি সম্পূর্ণ খুলে ফেলা যায়।  এতে রয়েছে 1.44 কোয়াড কোর প্রসেসর, 2 জিবি র‌্যাম, 32 জিবি বিল্ট ইন মেমোরি যা 64 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এইচপি-র নতুন এই ডিভাইসটিতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে। ল্যাপটপটির স্পিকারগুলো ডিজাইন করেছে ‘Ban এবং Olufsen’। সাদা, গ্রে এবং লাল এই তিনটি কালারে ল্যাপটপটি পাওয়া যাবে। ব্লুটুথ অপশন থাকার কারণে এতে অতিরিক্ত ব্লুটুথ কি-বোর্ড এবং মাউস ব্যবহার করা যাবে। ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ ভালো হলেও অব্যবহৃত অবস্থায় ল্যাপটপটি রেখে দিলে দুইদিনেই চার্জ গায়েব হয়ে যাবে । 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ