নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ড নয়াবাজারস্থ আবু সৈয়দ মার্কেটের দ্বিতীয় তলায় এডভার্টাইজিং সংস্থা ভূঁইয়া কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন আজ ১২ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন নয়াবাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সোনালী সন্দ্বীপ ও সোনালী নিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক শাহাদাৎ হোসেন আশরাফ ও যমুনা ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার মোবারক হোসেন ভূঁইয়া, পূর্বালী ব্যাংক সন্দ্বীপ শাখার ম্যানেজার আনোয়ার হোসেন, সোনালী সন্দ্বীপের উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আরেফিন শাকিল, জাতীয় দৈনিক প্রাণের বাংলাদেশের হেড অব নিউজ আকাশ ইকবাল, নাফিকো প্রিন্টিং প্রেস এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইব্রাহিম, আকাশ কম্পিউটার ডট কম এর পরিচালক এম.এ হাশেম আকাশ, সোনালী সন্দ্বীপের নগর সম্পাদক ও নান্দনিক চট্টগ্রামের সম্পাদক আবদুল হান্নান হীরা, সোনালী সন্দ্বীপের ফটো সাংবাদিক ইফতেখার, আকাশ কম্পিউটার ডট্ কমের পরিচালক শাহীন আলম সোহেল সহ মার্কেটের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধারগণ উপস্থিত ছিলেন।






















