২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তর কোরিয়া স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে

বৃহস্পতিবার উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের সাগরে দুটি স্বল্পপাল্লার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়েছে।দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এমনটাই জানিয়েছে। আন্তর্জাতিক খবরে এ কথা জানানো হয়।
দক্ষিণ কোরিয়ার দাবি করে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওনসান শহর থেকে সাগর অভিমুখে আজ ভোরে ছোড়া স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দুটি প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত উড়ে যায়। কিন্তু  তা একটি সাগরে পড়ে যায়।
আরেকটি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, উত্তর কোরিয়ার স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় ধরনের মজুদ রয়েছে। তারা দূরপাল্লার ও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে গতকাল বুধবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দাবি করে বলেন, তাঁর দেশের বিজ্ঞানীরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যবহার উপযোগী ছোট আকারের পারমাণবিক যুদ্ধাস্ত্র তৈরি করেছেন।গতকাল দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এ-সংক্রান্ত খবরের সঙ্গে কিছু ছবি প্রদর্শন করে। এতে দেখা যায়, কিম জং কথিত যুদ্ধাস্ত্রের পাশে দাঁড়িয়ে আছেন। বস্তুটিকে খবরে ক্ষুদ্রাকৃতির যুদ্ধাস্ত্র হিসেবে উল্লেখ করা হয়।পারমাণবিক অস্ত্র পরীক্ষার জেরে জাতিসংঘ আরোপিত সাম্প্রতিক কঠোর নিষেধাজ্ঞার পর দৃশ্যত উত্তর কোরিয়ার যুদ্ধংদেহী মনোভাব বাড়ছে দিন দিন। গতকাল সোমবার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘নির্বিচার’ পারমাণবিক হামলার হুমকি দেয় পিয়ংইয়ং।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ