২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উঁচুস্তরের মানুষের দ্বারাই বেশি হয়রানির শিকার হয় -পলক

দুর্নীতি করতে করতে মানবিকতা আর বিবেক লোপ পায় বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। তিনি বলেন, ‘সমাজের উঁচুস্তরের মানুষেরা সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করে। স্বাভাবিকভাবে তাদের কোনও অভাব-অভিযোগ থাকার কথা না। অথচ তারাই বেশি দুর্নীতি করে। তবে বাস্তবতা হলো সমাজের এই দুর্নীতিবাজরাই বুদ্ধিপ্রতিবন্ধী। জনগণ তাদের দ্বারাই হয়রানির শিকার হয়।’

শুক্রবার ১৭ জানুয়ারি বিকালে সিংড়া উপজেলার চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ (সি আর আই জি- বাংলাদেশ) এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

পলক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সব ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন। প্রতিবন্ধী সুরক্ষা আইন করা হয়েছে। প্রতিবন্ধী বিদ্যালয়ের মাধ্যমে তাদের শিক্ষিত করে গড়ে তুলে তাদেরকে উন্নয়নের মূলস্রোতধারায় নিয়ে আসার চেষ্টা করছেন শেখ হাসিনা।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফোরদৌস ও সিংড়া থানার ওসি নুর-ই- আলম। অনুষ্ঠানে ৪০০ প্রতিবন্ধীসহ প্রায় ২ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ