ইয়াসির আরফাতকে হত্য করা হয়েছে, হত্যাকারী চিহ্নিত

অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের মৃত্যু রহস্য উদ্ধারে গঠিত তদন্ত দল মঙ্গলবার আবারো দাবি করেছে আরাফাতকে প্যারিসের হোটেলে হত্যার জন্য ইসরাইল দায়ী।

আরাফাতের ১১তম মৃত্যুবার্ষিকীর ঠিক আগে এবং ফ্রান্সের বিচারকদের তদন্ত কার্যক্রম শেষ করার নির্দেশ দেয়ার ২ মাস পরে তদন্তকারী দল এ দাবি করল।

তদন্ত দলের প্রধান তৌফিক তিরাই বলেন, ‘তদন্তকারী দল আরাফাতের গুপ্ত হত্যাকারীকে চিহ্নিত করতে পেরেছে। এর জন্য ইসরাইল দায়ি। তবে হত্যাকাণ্ডের পুরোপুরি বর্ণনা পেতে আমাদের আরো কিছু সময় লাগবে।’

ইয়াসির আরাফাত ২০০৪ সালের নভেম্বরে পশ্চিম তীরের রামাল্লায় তার সদরদপ্তরে পাকস্থলির ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে প্যারিসের পার্সি সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

পরে আলজাজিরার তদন্তে দেখা যায়, ইয়াসির আরাফাতের দেহাবশেষ এবং চিকিৎসা সংক্রান্ত সব নথি পরীক্ষার পর সুইজারল্যান্ডের গবেষকরা বলছেন, তার দেহে স্বাভাবিকের চেয়ে ১৮ গুণ উচ্চ মাত্রার তেজষ্ক্রিয় পদার্থ পোলোনিয়ামের অস্তিত্ব ছিল।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ