গণ পরিষদ ও সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা, মরহুম জননেতা ইসহাক মিয়ার কবরে গত ১০ নভেম্বর বাদ জুমা আগ্রাবাদস্থ হাজী পাড়ায় মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা মোজাফফর হোসেন পল্টু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের পুত্র মোঃ রিজোয়ান, মোঃ মহসিন, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা এস,এম,লিয়াকত হোসেন, বঙ্গবন্ধু সাহিত্য একাডেমীর পরিচালক জসিম উদ্দীন, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সহ সভাপতি ডাঃ জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, অধ্যক্ষ রতন দাশ গুপ্ত, মনির উদ্দিন, রিয়াজ, সংগঠক এস,এম,জে,রহমান, মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দীন গিফারী, ছাত্রলীগনেতা সাগর দাশ, সাফায়েত মারুফ, রাশেদ মাহমুদ পিয়াস, সহ অন্যান্য। নেতৃবৃন্দরা মরহুম জননেতা ইসহাক মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে জিয়ারত এবং মুনাজাত করেন।






















