৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক খুতবা বাতিলে লিগ্যাল নোটিশ

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জুমার নামাজের খুতবা নির্ধারণ করে দেয়ায় লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এক আইনজীবী। ধর্মসচিব ও ইসলামিক ফাউন্ডেশন বরাবর ডাকযোগে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু।

নোটিশে বলা হয়েছে, খুতবা নির্ধারণ করে দেয়া ধর্মপ্রাণ মুসলমান ও মসজিদের ইমাম ও খতিবদের জন্য অপমানজনক। এটি সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত খুতবা বাতিল করে কোরআন ও হাদীসের আলোকে মসজিদে ইমাম ও খতিবদের খুতবা প্রদানের স্বাধীনতা দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, খতিবদের খুতবার মাধ্যমে মুসলমানদের ইসলামি ধর্মীয় শিক্ষার আমল করে থাকেন। তাই জুমার নামাজের দিনকে গরীবদের জন্য হজের দিন হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।

আগামী সাত দিনের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ নেয়া না হলে আদালতে মামলা দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ