১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে ঐতিহাসিক সফরে এখন পার্ক জিউন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই ঐতিহাসিক সফরে তেহরান এসে পৌঁছেছেন । তার এ সফরের মূল লক্ষ্য হচ্ছে ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। ১৯৬২ সালে ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনো প্রেসিডেন্ট ইরান সফর করছেন।

গতকাল (রোববার) রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সেখানে স্বাগত জানান ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ রেজা নেমাতজাদেহ। দক্ষিণ কোরিয়ার প্রায় ১৩৬টি কোম্পানি ও সংস্থার প্রতিনিধি নিয়ে পার্ক জিউন এ সফরে এসেছেন।

 

আজ সোমবার তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠক করবেন। আশা করা হচ্ছে- জ্বালানি ও অবকাঠামোসহ মধ্যপ্রাচ্যের চলমান নানা ইস্যু নিয়ে দুই প্রেসিডেন্ট আলোচনা করবেন।কোরীয় উপদ্বীপের ঘটনাবলী নিয়েও কথা বলবেন তারা। পার্ক জিউন হাইয়ের এ সফরে ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক হাজার কোটি ইউরোর বাণিজ্য চুক্তি হবে বলে কথা রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ