মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িং ইরানের কাছে তিনটি নতুন মডেলের বিমান বিক্রির প্রস্তাব দিয়েছে ।বিমানের মডেলগুলো হলো- বোয়িং ৭৩৭, ৭৭৭ এবং ৭৮৭; পাশাপাশি বিক্রয়োত্তর সেবা এবং প্রয়োজনীয় সমর্থন দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে বোয়িং।
ইরানের বেসরকারি বিমান সংস্থার শীর্ষস্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে বোয়িং’র সঙ্গে ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারসহ অন্যান্য এয়ার লাইনগুলোর দু’দিনব্যাপী আলোচনা হয়েছে। আলোচনার সময়ে মার্কিন বিমান সংস্থার প্রতিনিধিরা তিন মডেলের বিমান ইরানের কাছে বিক্রির প্রস্তাব দেন বলে জানিয়েছেন এসোসিয়েশন অব ইরানিয়ান এয়ারলাইন্স বা এআইআরএ’র সম্পাদক মাকসুদ আসাদি-সামানি।
তিনি জানান, ইরানের এয়ারলাইনগুলো এ প্রস্তাব খতিয়ে দেখবে এবং নিজেদের ও জাতীয় স্বার্থের আলোকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।পূর্বে ইরান ফ্রান্সের সঙ্গে আড়াই হাজার কোটি ডলার ডলার ব্যয়ে ১১৮টি এয়ারবাস কেনার চুক্তি করেছিল।
























