ইরাকের রাজধানী বাগদাদের উত্তরপূর্বাঞ্চলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ১৭ জন। এছাড়াও, এতে আহত হয়েছেন আরও অন্তত ২২ জন । সোমবার, বাগদাদ থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত খালিস শহরে এই হামলা চালানো হয়। হামলার পরপরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
এদিকে, হামলায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে, রোববার বাগদাদে নিরাপত্তা বাহিনীর একটি চেক পয়েন্টে আইএসের আত্মঘাতী বোমা হামলায় নিহত হন অন্তত ২০ জন।
পোস্টটি যতজন পড়েছেন : ২৩৬























